শিল্পীঃ আইয়ূব বাচ্চু
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই

No comments:

Install DSpace 8 on Ubuntu 24.04 LTS

Install DSpace 8 on Ubuntu 24.04 LTS Here, we use  Xubuntu 24.04 LTS  to install DSpace 8. Xubuntu 24.04 LTS loaded with Snap, which makes t...